০৫/১২/২০০৪ইং রাতঃ ১০:৩০-১১:২৪
এইডস
তুষার শিকদার
বিষাক্ত এক বিষের জ্বালা ছড়াচ্ছে মোর গায়
কেন যে গিয়েছিলাম ঐ নষ্টদের পাড়ায়
সর্বনাশা কৈলাশী মোর নিলো সব কাড়ি
বুঝলাম আজ পাপের বোঝা কতোটা যে ভারি
এখন শুধুই অপেক্ষার পালা
খনে খনে কালা-দানবের আবির্ভাব-
সে ঘটাবে সবকিছুর অবসান
এটাই তার স্বভাব
মিথ্যে এ জগৎ মিথ্যে সবকিছু
কেন যে ছুটে ছিলাম পাপ কর্মের পিছু
করি নি ধর্মের কর্ম নেই তাই পূণ্য
এই যাত্রাকালে মোর সবকিছুই যে শূণ্য
সবকিছুই জেনেও আমি করেছি অনেক ভুল
তাইতো আজি দিতে হবে তারি মাশুল
বৈকালের শেষে ডাক্তার এসে
সর্ব পরিক্ষার পর-
করলেন নতুন কেইস
বুঝলাম আমি ধরেছে আমায় মরণ-ব্যাধি এইডস
বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১০
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন