বাংলা ভাষা
মানুষের অনুভূতি প্রকাশের জন্যই ভাষার সৃষ্টি।আর এই ভাষার বিভিন্ন রুপ,আকার ও বিভাগ থেকেই উৎপত্তি হয়েছে মাতৃভাষার।পৃথিবীর প্রতিটি মানুষের কাছেই তাদের মাতৃভাষা অতি প্রিয়।সুতরাং আমার কাছেও আমার মাতৃভাষা(বাংলা) প্রাণের চেয়েও প্রিয়।বাংলা আমার মায়ের ভাষা।এই ভাষাতেই 'মা' ডেকে মা'র কোলে ঝাপিয়ে পরা,'বাবা' ডেকে বাবা'র আদর লুফে নেওয়ার আনন্দটা যে কতোখানি মধূর তা হয়তো বণনা দিয়ে শেষ করা যাবে না।বাংলাকে আমার মাতৃভাষা হিসেবে পেয়ে আমি খুবই গর্বিত।ধন্য আমি,ধন্য আমার জীবন।"প্রিয় 'বাংলা',তুমি আমার প্রথম আনুভূতির প্রথম প্রকাশ,আমরণ যেন এভাবেই হয় তোমাতেই আমআর বহিঃপ্রকাশ।"-তুষার শিকদার।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)